সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান গ্রেপ্তার

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার রাতে বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত দেড়টায় গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি জানানো হয়নি।

তার বিরুদ্ধে সিন্ডিকেট করে মোটা অঙ্কের অর্থপাচার ও মানব পাচারের অভিযোগে মামলাসহ একাধিক মামলা রয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর পল্টন থানায় আলতাফ খান নামে এক ব্যক্তি নিজেকে ভুক্তভোগী দাবি করে  ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেছেন। সেই মামলায় সাবেক এই মন্ত্রীসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবস ও ২৬ জনকে আসামি করা হয়েছে।