সম্প্রতি দেশের কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া নানা ইস্যুতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন আন্দোলনও হচ্ছে। এসব আন্দোলনে পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এমনটি অভিযোগ করে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
এসব বিষয়কে ইঙ্গিত করে আজ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক সারজিস আলম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে। আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনী ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন।’