চা–বিরতির আগে আউট করেছিলেন ট্রিস্টান স্টাবসকে। চা–বিরতির পর নিলেন আরও ২ উইকেট। তাতে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। টেস্ট ক্রিকেট ২০০ উইকেট পাওয়া দ্বিতীয় বোলার তিনি।
এর আগে এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। ২৪৬ উইকেট নিয়েছেন তিনি। এই তালিকায় তাইজুলের পরে আছেন মেহেদী হাসান মিরাজ (১৮৩ উইকেট)।
কী খেললেন ব্রিটজকে! ওভারের প্রথম বলটাও এরকমই করেছিলেন তাইজুল। সেটি টার্ন করে বেরিয়ে গিয়েছিল। এ বলটাও সেরকমই হবে বলে ভেবেছিলেন ব্রিটজকে। অফ স্টাম্পের ওপর পিচ করে বলটি সোজা ঢুকে গেছে। বলটি ছেড়ে দিয়ে বোল্ড হয়েছেন ব্রিটজকে।