১৬ উইকেটের দিনে তাইজুলের ১৩তম ফাইফার

অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ছিল। পিচের ক্ষতে পড়ে বল স্কিড করেছে। কাট করার জন্য পেছনের পায়ে গিয়েছিলেন রিকেলটন। কিন্তু বল তার ব্যাটের কানা নিয়ে চলে যায় উইকেট কিপারের কাছে। ইনিংসে আরেকবার ৫ উইকেট পেলেন তাইজুল, টেস্ট ক্যারিয়ারে যা ১৩তম।

তারপর আর কোনো উইকেট হারায়নি প্রোটিয়ারা। ৪১ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে সফরকারিরা। কাইল ভেরিইয়ান ১৮ ও উইয়ান মুল্ডার ১৭ রানে অপরাজিত আছেন। 

বাংলাদেশ আদায় করে নিয়েছে ৬ উইকেট। তাইজুলের ৫ উইকেট ছাড়াও হাসান মাহমুদ নিয়েছেন একটি উইকেট।

সারাদিনে ৮১ ওভারে খেলা হয়েছে মিরপুরে। বোলাররা প্রথম দিনেই আদায় করে নিয়েছেন ১৬ উইকেট।