সৌদিতে ধরপাকড় চলছেই, ৭ দিনে গ্রেপ্তার আরও ২১৯৭১

এক সপ্তাহের বেশি সময় ধরে পরিচালিত এক অভিযানে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ২১ হাজার ৯৭১ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গালফ নিউজ জানায়, সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের লক্ষ্য করে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিচালিত যৌথ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর এ অভিযান চালানো হয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ১৮৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ৪২৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৫৮ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।