এনআরবি ইসলামিক লাইফের ‘স্টার অফ দ্য থার্ড কোয়ার্টার-২০২৪’ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘স্টার অফ দ্য থার্ড কোয়ার্টার-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে ইতালির রাজধানী রোম থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।


 
অনুষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি হস্তান্তর ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়, এবং ‘স্টার অফ দ্য থার্ড কোয়ার্টার-২০২৪’ এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপহার প্রদান করা হয়।

এছাড়াও সেপ্টেম্বর ক্লোজিং-২০২৪ মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের ও সেপ্টেম্বর ক্লোজিং-২০২৪ মাসের সর্বোচ্চ নবায়ন প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপহার প্রদান করা হয়।