আইনি চিঠি পেয়েছেন ঐশ্বরিয়া, নিমরত-অভিষেকের প্রেম কি সত্যি?

আইনি চিঠি পেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এক সাক্ষাত্‍কারে নিজেই জানিয়েছেন এ তথ্য। এতদিন অভিনেত্রী কোনও কথা বলেননি। তার সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক ঘিরে আলোচনা কম চলছে না। শোনা যাচ্ছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা।

এই বিতর্কিত পরিস্থিতিতে নেটপাড়ায় ভাইরাল ঐশ্বরিয়ার একটি ভিডিও। যেখানে তিনি বলছেন, ‘আমার কাছে অনেকগুলো আইনি নোটিস এসেছে।’ তবে নায়িকার এই ভিডিওর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের জল্পনার কোনও যোগাযোগ নেই। সম্পূর্ণ অন্য একটি বিষয়ে আলোচনা করতে দেখা যায় তাকে। আসলে এই সাক্ষাত্‍কারটি যখন দিয়েছিলেন সে সময় মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ধুম ২’ ছবিটি। খবর টিভি৯বাংলার।

যে ছবিতে প্রথম বার হৃত্বিক রোশনের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাকে। সে সময় তাকে নানা ধরনের আলোচনার সম্মুখীন হতে হয়েছিল। সেই প্রসঙ্গেই কথা বলছিলেন নায়িকা। বিশ্বসুন্দরীকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখে অনেকেই মেনে নিতে পারেননি। তাই অভিযোগ জানিয়েছেন নায়িকার কাছে। কেন তিনি এমন দৃশ্যে অভিনয় করেছেন। সেই কথাই নিজের সাক্ষাত্‍কারে বলছিলেন ঐশ্বরিয়া।

তবে যেহেতু এখন তাদের বিবাহবিচ্ছেদের আলোচনা চলছে। তাই নায়িকার এই সাক্ষাত্‍কার ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখন পর্যন্ত এ প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি।

উল্টো সম্প্রতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তর বিয়ের একটি ভিডিওতে এক ঝলক দেখা গেছে অভিষেক-ঐশ্বরিয়া এবং তাদের মেয়ে একসঙ্গে পারিবারিক মুহূর্ত কাটাচ্ছেন। তাও দূরত্বে। কয়েক সেকেন্ডের সেই মুহূর্ত যেন সব উল্টে পাল্টে দিয়েছে। যদিও সব কিছুই এখনও ধোঁয়াশা। আসলে কী যে ঘটছে, তা বোঝা যাচ্ছে না।