নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আমরা দীর্ঘদিন বলে আসছি মাওলানা মামুনুল হককে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসিয়েছে। আমরা আদালাতের রায়ে সন্তুষ্ট।’
উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে কাণ্ডে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।