যেভাবে টারজান চরিত্রে যুক্ত হয়েছিলেন রন এলি

টারজান একটি কাল্পনিক চরিত্র। এডগার রাইজ বারোজ এই কমিক্স চরিত্রের রচয়িতা। পূর্ব আফ্রিকার পটভূমিতে এই চরিত্রের গল্প। এই চরিত্রকে নিয়ে উপন্যাস, ছায়াছবি হয়েছে। টারজান চরিত্রে অভিনয় করেছিলেন যুক্তরাষ্ট্রের অভিনেতা রন এলি।

১৯৬৬ থেকে ১৯৬৮ সালে এনবিসি টেলিভিশনে প্রচারিত ‘টারজান’ সিরিজটি রন এলিকে তারকাখ্যাতি দিয়েছে। এই সিরিজে অভিনয়ের সুবাদে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিতি রয়েছে তাঁর।

ডেইলি এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রন এলি বলেছিলেন, টারজান চরিত্রে যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার মাইক হেনরিকে নেওয়া হয়েছিল। শেষ মুহূর্তে হেনরির বদলে রন এলিকে নেওয়া হয়েছিল। শুটিংয়ে নিজেই স্টান্ট করেছেন; কয়েকবার আহতও হয়েছিলেন তিনি।

টারজান এমন এক চরিত্র যে সাহস, বুদ্ধিমত্তা, অ্যাডভেঞ্চার ও প্রেমিকের প্রতীক

 

গল্পের শুরুতে জাহাজ যাত্রাকালে নাবিকরা তাদের ক্যাপ্টেনকে মেরে ফেলে। এবং এক ইংরেজ দম্পতিকে আফ্রিকার বনে ছেড়ে দেয়। পরে সেই দম্পতিও মারা যান। তাদের ছেলেকে গরিলা জাতীয় জীবেরা বড় করে। তার নাম দেয় টারজান বা সাদা চামড়া। পরে দারন্ত পরিবার টারজানকে উদ্ধার করে। টারজান সভ্য মানুষদের সংস্কৃতি আয়ত্ব করে নেয়। একপর্যায়ে তার জেন নামক এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালই দিন কাটছিল টারজানের কিন্তু একসময় মানুষের প্রতারনা, মিথ্যা, হিংসা, বিদ্বেষ এবং নগর জীবনের কোলাহল দেখে সে মানব কোলাহল থেকে বনে চলে যায়।