অভিনেত্রীর স্পর্শকাতর জায়গায় হাত রেখে থাপ্পড় খেয়েছিলেন রাজপাল 

অভিনেত্রীরা বিভিন্ন সময়ই পরিচালক-প্রযোজক অথবা সহঅভিনেতাদের কাছে হেনস্থার শিকার হন। এ বার নিজের জীবনের এমন এক অভিজ্ঞতাই জানালেন পশ্চিমবঙ্গে জনপ্রিয় অভিনেত্রী মেঘনা হালদার।

প্রসেনজিতের ‘শাপমোচন’ থেকে জিতের ‘সাথীহারা’, কিংবা দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’, এ যাবৎকালে কলকাতার সব শীর্ষস্থানীয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এ অভিনেত্রী জানান, বলিউডে পা রেখেই তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেঘনা হালদার জানান, মুম্বাইয়ে এক সিনেমার শুটিংয়ে জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব তার ঊরুতে হাত দিয়ে বসেন। ছেড়ে কথা বলেননি মেঘনাও। কষিয়ে থাপ্পড় মারেন রাগের বসে। সেদিন আর শুটিংও করেননি তিনি। তবে পরের দিন সেটে আসতেই আরও খারাপ অভিজ্ঞতা হয় তার।

তিনি বলেন, ‘পরদিন একটি শটে আমার পোশাকের গলাবন্ধ ধরে টানার কথা ছিল রাজপাল যাদবের। সেই শট দিতে গিয়ে উনি এতটাই জোড়ে টানেন যে আমার প্রায় গলায় টান লাগতে শুরু করে।’

যদিও রাজপাল দাবি করেছিলেন, তিনি রসিকতা করেই নাকি মেঘনার ঊরুতে হাত দিয়েছিলেন। মেঘনার প্রশ্ন, ‘সত্যিই কি রসিকতা করে এমন করে কেউ!’

শুধু বলিউডে নয় টালিউডেও এক অভিনেতাকে চড় মেরেছিলেন মেঘনা। ধারাবাহিক ‘তিথির অতিথি’র শুটিং ফ্লোরে এ ঘটনাটি ঘটে বলে জানান তিনি।