ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে পৌরশহরের ইমামবাড়ী শ্মশান ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে শুক্রবার বিকেলে লাশটি ভেসে ওঠে। লাশের গায়ে ছিল সাদা গেঞ্জি আর লুঙ্গি। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।