স্কলাসটিকা উত্তরা শাখার বার্ষিক নাটক ‘ট্যাঙ্গেলড’

স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে ওয়াল্ট ডিজনির সংগীতবহুল অ্যাডভেঞ্চার কমেডি নাটক ট্যাঙ্গেলড। স্কুলের নাটক, নৃত্য ও সংগীত ক্লাবের শিক্ষার্থীরা এসটিএম মিলনায়তনে এ নাট্যানুষ্ঠানের আয়োজন করে।

নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক এম ফ্রাঁসোয়া গ্রোসজিন। আরও বক্তৃতা করেন স্কুলের উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ। এ ছাড়া অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী শতাব্দী ওয়াদুদ, দিপা খন্দকার ও শাহেদ আলী।

নাটকের নির্দেশনায় ছিলেন স্কুলের ড্রামা ক্লাবের সদস্য ফাসভির আহমদ চৌধুরী, শৈলী পারমিতা নীলপদ্ম ও সাফিয়া ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী তৌফিক ইসলাম ইমন ও সাইদুর রহমান। সংগীত পরিচালনা করেন গাজী মান্নাফ ও পলাশ নাথ।

স্কুলের এ বার্ষিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তাহসান জহির, ফাহিয়াম আহমেদ, ধ্রুপদী লতিফা সিদ্দিক, তাহসিনা আয়েশা, মানহা সাবরিন, ভূঁইয়া আয়েশা, সারা সুমাইয়া হক প্রজ্ঞা, অরিয়ন ভট্টাচার্য, বাজনিন রহমান ও অর্ণব কুমার কু-ু প্রমুখ।

বার্ষিক এ নাট্যানুষ্ঠান উপলক্ষে স্কুল ভবন বেলুন-ফেস্টুন দিয়ে সাজানো হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক নাট্যানুষ্ঠান উপভোগ করেন। বিজ্ঞপ্তি