বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গতকাল শুক্রবার বিকেলে নরসিংদীর সদর উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহসভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্য নেতাকর্মীরা।