বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস মারা গেছেন

বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেবের চাচা ও পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলের বাবা মোহাম্মদ ইদ্রিস (৭০) মারা গেছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কোলাপাড়া গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ ইদ্রিস।

মোহাম্মদ ইদ্রিস পরশুরাম পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, কোলাপাড়া বায়তুস সালাত জামে মসজিদের সভাপতি ও পরশুরাম পৌর বিএনপিরসহ সভাপতি ও ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত ছিলেন। 

শনিবার বিকাল ৩ টায় পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন।