হালান্ডের গোলে শীর্ষে উঠল ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে পুরো সময় একপেশে ফুটবল খেলেও ১-০ গোলে জিতল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে আজ দলের একমাত্র গোলটি করেছেন আর্লিং হালান্ড। এই জয়ে পয়েন্ট টেবিলে লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে সিটিজেনরা।

পঞ্চম মিনিটে বক্সে ক্রস বাড়ান নুনেজ, প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়ার সময় কোনমতে শট নিয়ে গোলটি করেন হালান্ড। পুরো ম্যাচে ৫৫ শতাংশ সময় পজিশন ধরে রেখে গোলের জন্য আরও ২১ শট নিয়েও সফলতা পায়নি ম্যানসিটি।

এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ গোল নিয়ে গোলদাতা তালিকায় শীর্ষে আছেন আর্লিং হালান্ড।

৯ ম্যাচে ২১ পয়েন্টে শীর্ষে ম্যানসিটি। আগামীকাল আর্সেনালের মুখোমুখি হতে যাওয়া লিভারপুল ২‌১ পয়েন্টে আছে দুই নম্বরে।