ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৩টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম শনিবার দুপুরে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ৫ আগস্ট থেকেই আসিফ হোসেন ডন পলাতক ছিলেন। তিনি ময়মনসিংহ সিটির ৭ নম্বর ওয়ার্ড থেকে দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং তাকে সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র করা হয়েছিল। আসিফ হোসেন ডন ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদুয়ান আহমেদ সাগর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি।
ডন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর বেয়াই ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের শ্যালক।