ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
গতকাল শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে ইমিগ্রেশন পুলিশ। পরে বিমানে উঠতে বাধা দেন।
স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তা (ইমিগ্রেশন) বলেন, ‘তাকে (গোলাম ফারুক) যেতে দেওয়া হয়নি। তিনি ইমিগ্রেশনে পৌঁছানোর পর আমরা দেখতে পাই যে তার কাছে প্রয়োজনীয় ছাড়পত্র নেই।’
সূত্র জানায়, রাত পৌনে ২টায় থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল গোলাম ফারুকের।
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক মামলা রয়েছে ডিএমপির সাবেক এই কমিশনারের বিরুদ্ধে। তিনি ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।