ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর পরিচালনা পর্ষদের ৩৫২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার।
সভায় অন্যান্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান কে বি এম মঈন উদ্দিন চিশতী, পরিচালকবৃন্দ আনিস সালাউদ্দিন আহমেদ, জুলিয়া রহমান, আজগার হায়দার, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং আইএফআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।