ব্যালন ডি'অর পুরস্কার দেওয়া হবে আজ রাতে। এবারের ব্যালন ডি'অরের জন্য গেল ৪ সেপ্টেম্বর ৩০ জনকে মনোনীত করে এই পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল।
এবার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে গেল বছরের ১ আগস্ট থেকে এই বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এটি ব্যালন ডি'অরের ৬৮তম আয়োজন।
ব্যাল ডি'অর নিয়ে আরও যা জানার আছে -
অর্থ পুরস্কার : ব্যালন ডি'অর জিতে কোন টাকা পান না ফুটবলাররা।
কখন হবে: ২৮ অক্টোবর ২০২৪, সোমবার রাতে।
অনুষ্ঠান শুরু : বাংলাদেশ সময় রাত ১ টা ৪৫ মিনিট।
কোথায়: থিয়েটার দু শাতলে, প্যারিস
দেখাবে: সনি স্পোর্টস ২, সনি লিভ, ইউটিউব
যেসব পুরস্কার দেওয়া হবে
বর্ষসেরা পুরুষ ফুটবলার (ব্যালন ডি'অর), বর্ষসেরা নারী ফুটবলার (ব্যালন ডি'অর ফেমিনিন), বর্ষসেরা তরুণ ফুটবলার (কোপা ট্রফি), বর্ষসেরা গোলকিপার (ইয়াশিন ট্রফি), সর্বোচ্চ গোলদাতা (গার্ড মুলার ট্রফি), বর্ষসেরা মানবিক কাজ (সক্রেটিস অ্যাওয়ার্ড), বর্ষসেরা পুরুষ কোচ, বর্ষসেরা নারী কোচ, বর্ষসেরা ক্লাব (পুরুষ), বর্ষসেরা ক্লাব (নারী)।
পুরুষ ব্যালন ডি''অরে মনোনীত ৩০ জনের তালিকা -
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ), জুড বেলিংহাম (ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ), দানি কারভাহাল (স্পেন ও রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (নরওয়ে ও ম্যানচেস্টার সিটি), ফিল ফোডেন (ইংল্যান্ড ও ম্যানসিটি), রদ্রি (স্পেন ও ম্যানসিটি), হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ), হাকান কালহানোলু (তুরস্ক ও ইন্তার মিলান), রুবেন দিয়াজ (পর্তুগাল ও ম্যানসিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), আলেক্স গ্রিমালদো (স্পেন ও লেভারকুজেন), এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা), লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা ও ইন্তার মিলান), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ), মার্টিন ওডেগার্ড (নরওয়ে ও আর্সেনাল), দানি ওলমো (স্পেন ও বার্সেলোনা), কোল পলমার (ইংল্যান্ড ও চেলসি), ডেকলান রাইস (ইংল্যান্ড ও আর্সেনাল), আর্তেম দোভবিক (ইউক্রেন ও জিরোনা), ম্যাটস হামেলস (জার্মানি ও এএস রোমা), আদেমোলা লুকমান (নাইজেরিয়া ও আতালান্তা), আন্তোনিও রুডিগার (জার্মানি ও রিয়াল মাদ্রিদ), বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল), উইলিয়াম সালিবা (ফ্রান্স ও আর্সেনাল), ফেদরিকো ভালভের্দে (উরুগুয়ে ও রিয়াল মাদ্রিদ), ভিতিনিয়া (পর্তুগাল ও পিএসজি), নিকো উইলিয়ামস (স্পেন ও অ্যাথলেটিক বিলবাও), ফ্লোরিয়ান উইর্টজ (জার্মানি ও লেভারকুজেন), গ্রানিত জাকা (সুইজারল্যান্ড ও লেভারকুজেন), লামিন ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)।