ঢাকায় হবে জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয়

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে খুব বড় সিদ্ধান্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা কার্যালয় চালু হবে। কার্যালয় চালু হলে সবচেয়ে বেশি যে সুবিধা হবে তা হলো, মানবাধিকার লঙ্ঘনের যে ক্ষেত্রগুলো, মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে।

কার্যালয় হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো জাতিসংঘের মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে বলেও জানান তিনি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারও সম্মতি দিয়েছে বলে জানান শারমিন মুরশিদ।

উপদেষ্টা বলেন, ‘শিগগিরই জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় কার্যালয় স্থাপন করা হবে।’ এ কার্যালয় স্থাপিত হলে বাংলাদেশের মানবাধিকার সুসংহত হবে বলেও মনে করেন তিনি।