দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। আজ মঙ্গলবার বিকেলে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় মোনায়েম মুন্না বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সঙ্গে করেছে সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
মুন্না আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। সঞ্চালনায় ছিলেন বিল্লাল হোসেন তারেক সিনিয়র যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় যুবদল।
আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ