রদ্রি কেনো ব্যালন ডি অর জিতলেন, ভিনিসিয়ুস জুনিয়র কেনো নয়- তুমুল বিতর্ক হচ্ছে তা নিয়ে। আয়োজক ফ্রান্স ফুটবল ব্যাখ্যা দিয়েছে, তিন রিয়াল সতীর্থ কারবাহাল, বেলিংহ্যাম ও টনি ক্রুসের কারণে ভিনির ভোট ভাগ হয়ে গেছে। কারণ এই চারজনই একই সাফল্যের রূপকার। ভিনি শুধু বাকি তিনজনের চেয়ে গোল বেশি করেছেন। সত্যিই যে এমনটা হয়েছে তা ১০০ জুরির ভোট বিশ্লেষণে দেখা যাচ্ছে।
সারা বিশ্বের শীর্ষ ১০০টি দেশের প্রতিনিধিত্বকারী ওই ১০০ জন সাংবাদিকের একটি জুরি বিজয়ীদের নির্বাচন করেছেন। যদিও ফ্রান্স ফুটবল আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ৯ নভেম্বর প্রকাশ করবে, তবে কিছু সাংবাদিক ইতিমধ্যেই তাদের ভোট প্রকাশ করেছেন।
প্রত্যেক জুরি সদস্য ৩০ জন মনোনীত খেলোয়াড়ের তালিকা থেকে ১০ জন খেলোয়াড় নির্বাচন করেছেন, তাদের যোগ্যতার ক্রমানুসারে র্যাংকিং করেন। এই তালিকা অনুযায়ী খেলোয়াড়রা পয়েন্ট পান: যথাক্রমে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ এবং ১ পয়েন্ট।
ব্যালন ডি'অর ২০২৪ ভোটের ফলাফল
স্পেন: ভোট দিয়েছেন: আলফ্রেডো রেলানো (এএস)
ভিনিসিয়াস জুনিয়র (১৫ পয়েন্ট), রদ্রি (১২ পয়েন্ট), বেলিংহাম (১০ পয়েন্ট)
ইউক্রেন:ভোট দিয়েছেন: ইগর লিন্নিক (ফুটক্লাব)
রদ্রি (১৫ পয়েন্ট), কারভাহাল (১২ পয়েন্ট), বেলিংহাম (১০ পয়েন্ট), ভিনিসিয়াস জুনিয়র (৮ পয়েন্ট)
এল সালভাডর: ভোট দিয়েছেন: ব্রুনো পর্জিও
বেলিংহাম (১৫ পয়েন্ট), হাল্যান্ড (১২ পয়েন্ট), ক্রুস (১০ পয়েন্ট), লাউতারো মার্টিনেজ (৮ পয়েন্ট), ডানি ওলমো (৭ পয়েন্ট), কালহানোগলু (৫ পয়েন্ট), রদ্রি (৪ পয়েন্ট), ওয়ার্টজ (৩ পয়েন্ট), ফোডেন (২ পয়েন্ট), দিয়াস (১ পয়েন্ট)
মেক্সিকো: ভোট দিয়েছেন: সালভাদর আগুইলেরা (সিএনএন)
ভিনিসিয়াস জুনিয়র (১৫ পয়েন্ট), কারভাহাল (১২ পয়েন্ট), রদ্রি (১০ পয়েন্ট)
মরক্কো:ভোট দিয়েছেন: মোস্তাফা বদ্রি
ভিনিসিয়াস জুনিয়র (১৫ পয়েন্ট), রদ্রি (১২ পয়েন্ট), বেলিংহাম (১০ পয়েন্ট)
চীন: ভোট দিয়েছেন: লু মিং
রদ্রি (১৫ পয়েন্ট), বেলিংহাম (১২ পয়েন্ট), ভিনিসিয়াস জুনিয়র (১০ পয়েন্ট)
ইকুয়েটোরিয়াল গিনি: ভোট দিয়েছেন: বেঞ্জামিন এসোনো এসেং আয়েকাবা
ভিনিসিয়াস জুনিয়র (১৫ পয়েন্ট), নিকো উইলিয়ামস (১২ পয়েন্ট), রদ্রি (১০ পয়েন্ট)
ইকুয়েডর: ভোট দিয়েছেন: পাত্রিসিও কর্নেইরো
টনি ক্রুস (১৫ পয়েন্ট), ভিনিসিয়াস জুনিয়র (১২ পয়েন্ট), নিকো উইলিয়ামস (১০ পয়েন্ট)
ব্রাজিল: ভোট দিয়েছেন: ক্লেবার মাচাডো
ভিনিসিয়াস জুনিয়র (১৫ পয়েন্ট), রদ্রি (১২ পয়েন্ট), বেলিংহাম (১০ পয়েন্ট)