চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় সেশন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ৫২৭। ৭৮ রান নিয়ে ক্রিজে আছেন মুল্ডার ও ৪৭ রানে ব্যাটিং করছেন মুথুসামি। এই সেশনে খেলা হয়েছে ২৫ ওভার।
ওভারপ্রতি ৪.৫৬ রান তুলে প্রোটিয়া ব্যাটসম্যানরা তুলেছে ১১৪ রান। বাংলাদেশ নিতে পেরেছে ১টি উইকেট।
দু বছর আগে চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি বল করেছিলেন মাহমুদুল হাসান। সেটি ছিল ড্র হওয়া ম্যাচের শেষ বল।
আজ সেই চট্টগ্রামেই আবার বোলিংয়ে এলেন মাহমুদুল। প্রথম ওভারে অফ স্পিন করে ১ রান দিয়েছেন। তবে পরের ওভার দিয়েছেন ১৩ রান। এই ১৩ রানের ১২–ই দুই ছক্কায় নিয়েছেন মুল্ডার।