এই মাঠে সপ্তম উইকেট বা এর নিচে সর্বোচ্চ রানের জুটি এটি। এর আগে সর্বোচ্চ রানের জুটি ছিল ১২৭, দশম উইকেট জুটিতে সেই রান তুলেছিলেন বিজে ওয়াটলিং ও ট্রেন্ট বোল্ট।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছিলেন এই বাংলাদেশের বিপক্ষে। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৫৪ রান। এবার প্রথম সেঞ্চুরিও পেলেন বাংলাদেশের বিপক্ষে। চট্টগ্রাম টেস্টে ১৫০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন মুলডার।
ছক্কায় মুলডার তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পরই ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
এর আগে এই ইনিংসে সেঞ্চুরি করেছেন ডি জর্জি ও স্টাবস। ৩ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৫৭১ রান।