শামসুন্নাহার জুনিয়রকে নিয়ে ফাইনালের একাদশ

আর কিছুক্ষণ পর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় শুরু হতে যাচ্ছে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। গতবারের মতো এবারও শিরোপার জন্য লড়বে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হতে নামবে বাংলাদেশ।

কাদশে একটা পরিবর্তন নিয়ে ফাইনাল খেলবে তারা। চোটের কারণে সেমিফাইনাল মিস করা ফরোয়ার্ড সামসুন্নাহার জুনিয়র ফিরেছেন একাদশে। তাকে জায়গা করে দিতে সরে যেতে হয়েছে তরুণ স্ট্রাইকার সাগরিকাকে। 

ফাইনালে কোন ঝুকি পথে হাটেননি বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। পরীক্ষিতদের ওপরই আস্থা রেখেছেন তিনি। যথারীতি পোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন রূপনা চাকমা। মাসুরা পারভীন ও আফিদা খন্দকার সেন্টারব্যাকের দায়িত্বে থাকবেন। দুই ফুলব্যাক শামসুন্নাহার সিনিয়র ও শিউলি আজিম। মাঝমাঠের দায়িত্বে থাকবেন পরীক্ষিত জুটি মারিয়া মান্ডা ও মনিকা চাকমা। নিচে নেমে তাদের সাহায্য করবেন অধিনায়ক সাবিনা খাতুন। আর আক্রমণ গড়া আর গোলের দায়িত্বে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। ভারতের বিপক্ষে এই একাদশ নিয়েই বাজিমাত করেছিল বাংলাদেশ। 

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ একাদশ:

রূপনা চাকমা, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, সাবিনা খাতুন, ঋতুপর্না চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।