শিরোপা জয়ের দুই কারিগর মনিকা-ঋতুপর্ণা

টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবল কন্যারা। গোলদুটি করেছেন মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। শুরুতে মনিকার গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা ফেরায় নেপাল। শেষদিকে গোল করে পুরো দেশকে আনন্দের উপলক্ষ এনে দেন ঋতুপর্ণা।

প্রথম গোলটি করেন মনিকা চাকমা।গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ এক আক্রমণে নেপালের রক্ষণবহ্যু ভেদ করে বাংলাদেশ এগিয়ে দেন খাগড়াছড়ির মেয়ে মনিকা চাকমা। এরপর ম্যাচে সমতা ফেরায় নেপাল। কিন্তু বিজয়ের নেশায় প্রতিজ্ঞাবদ্ধ বাঘিনীদের ঠেকায় কার সাধ্যি। ৮১ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে স্কোরলাইন ২-১ করে ফেলেন রাঙামটির মেয়ে ঋতুপর্ণা চাকমা।ঋতুপর্ণা চাকমার গোলে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। ফাইল ছবি

শেষ পর্যন্ত ঋতুপর্ণার গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। সর্বশেষ ২০২২ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় স্থানীয়দের। এবারও নেপালের ভাগ্য ফিরল না। গত আসরে শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে করে বরণ করে নেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন মেয়েদের। এবারও কি তেমন কিছু হবে?