সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে বিএনপি’র অভিনন্দন

সাফ নারী ফুটবলে নেপালকে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেনবিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বুধবার (৩০ অক্টোবর) এক বার্তার মাধ্যমে অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বিএনপির পক্ষ থেকে বলা হয়, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। বুধবার নেপালকে আবার কাঁদিয়ে ২-১ গোলে জয়ী  হয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখেছেন লাল–সবুজের অদম্য মেয়েরা। এই বিজয়ে আমরা সবাই উচ্ছসিত, দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস, বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করেন, তারা এই ফুটবলের শিরোপা অর্জন ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর উন্নতি করবেন এবং বাংলাদেশের ফুটবলের গৌরব ফিরে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরো গঠন মূলক ভূমিকা রাখবেন।