বিক্রয় আয়োজিত ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪ পাওয়ার্ড বাই প্রপার্টি গাইড’ শুরু

বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় তৃতীয়বারের মতো ‘প্রাইম ব্যাংক প্রপার্টি ফেয়ার ২০২৪, পাওয়ার্ড বাই প্রপার্টিগাইড’ চালু করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিক্রয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশিতা শারমিন, সল্টসাইড (বিক্রয়-এর প্যারেন্ট কোম্পানি) এর চিফ অপারেটিং অফিসার (সিওও) শাইফ মোহাম্মদ, বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস, বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন, প্রাইম ব্যাংকের হেড অব লায়াবিলিটি মামুর আহমেদ এবং বিক্রয়, প্রাইম ব্যাংক ও অন্যান্য পৃষ্ঠপোষক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৭ দিনের এই অনলাইন মেলায় বাংলাদেশের ৭টি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি অংশগ্রহণ করবে। ক্রেতারা মেলায় ১৮ হাজারের বেশি ফ্ল্যাট, জমি, এবং বাণিজ্যিক প্রপার্টি বা সম্পত্তিসহ ৫০টিরও বেশি বিশেষ প্রকল্প সম্পর্কে জানতে পারবেন। প্রপার্টি কেনার সুবিধার্থে গ্রাহকদের আকর্ষণীয় হোম লোন প্যাকেজও দিচ্ছে প্রাইম ব্যাংক।