ইশিদেট পুরস্কারে ভূষিত হলেন রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ফেডারেশন অব এশিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের (এফএপিএ) ৩০তম কংগ্রেসে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী ফার্মেসি শিল্প এবং ফার্মাসিউটিক্যাল মার্কেটিং খাতে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ইশিদেট পুরস্কারে ভূষিত হয়েছেন। উদ্ধৃতিটিতে উল্লেখ করা হয়েছে, জাহেদীকে এশিয়ায় ফার্মেসি পেশার উন্নয়নে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়েছে। কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এফএপিএর সভাপতি ড. ইয়োলান্ডা রোবেলস জাহেদীকে পুরস্কার প্রদান করেন। বিজ্ঞপ্তি