সাফ জয়ী নারী ফুটবল দলকে আগামীকাল শনিবার সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তথ্যটি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আগামীকাল শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
গত বুধবার (৩০ অক্টোবর) নেপালে অনুষ্ঠিত সাফ ফাইনালে স্বাগতিক দেশ নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশের নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন দল গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রফি নিয়ে দেশে ফেরেন।