বিচ্ছেদের দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেল হলিউড তারকা ব্র্যাডলি কুপার ও সুপার মডেল ইরিনা শায়েককে। ৭ বছর বয়সী মেয়ে লিয়ার সঙ্গে হ্যালোইন উৎসবে গিয়েছিলেন তারা। এছাড়াও নিউ ইয়র্ক সিটির ওয়েস্ট ভিলেজে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে ঘুরতে ঘুরতে ছবি তুলেছেন এই প্রাক্তন দম্পতি।
পেজ সিক্স জানিয়েছে, ৪৯ বছর বয়সী কুপারের পরনে ছিল কালো রঙের পোশাক এবং হাতে ছিল বাদামি রঙের ব্যাগ। ২০১৯ সালে বিচ্ছেদের আগে কুপার ও ইরিনা চার বছর একসঙ্গে ছিলেন। ২০১৭ সালে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। অবশ্য বিচ্ছেদের পরও এই জুটি ঘনিষ্ঠ থেকেছেন। এমনকি মেয়ের সঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন।
দুই বছর আগে একটি সূত্র দাবি করে কুপারের কাছে ফিরতে চেয়েছিলেন ইরিনা। যদিও তাদের রোমান্টিক সম্পর্ক কখনো প্রকাশ্যে দেখা যায়নি। কুপার গত বছরের শেষদিকে সুপার মডেল জিজি হাদিদের সঙ্গে ডেটিং শুরু করেন। অপরদিকে ইরিনাকে কেটম ব্র্যাডির সঙ্গে ডেটে দেখা যায়। তবে গত এপ্রিলে একটি সূত্র পেজ সিক্সকে জানায়, ইরিনা নতুন প্রেম শুরু করতে যাচ্ছেন।