সাবেক এমপি বদির ম্যানেজার জাফর গ্রেপ্তার

কক্সবাজারে ইয়াবা কারবারে বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আল আমিন। তিনি বলেন, জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি টেকনাফ উপজেলার চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট চট্টগ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব।