সামান্থা রুথ প্রভু তার আসন্ন ওয়েব সিরিজ ‘সিটাডেল : হানি বানি’র প্রচারে ব্যস্ত। আগামী ৭ নভেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই শো। শোতে সামান্থা একটি বিপজ্জনক ও গোপন মিশনে এজেন্টের চরিত্রে অভিনয় করেন। সেখানে তার সঙ্গী হলেন অভিনেতা বরুণ ধাওয়ান, যিনি তার চরিত্রের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। সিটাডেলে সামান্থা দ্য ফ্যামিলি ম্যান পরিচালক জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকে-র সঙ্গে পুনরায় মিলিত হয়েছেন।
এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন যৌক্তিক, ব্যবহারিক, সৃজনশীল সিদ্ধান্ত নিতে সক্ষম।’ সিরিজটির বিষয়ে অভিনেত্রী বলেন, ‘সিটাডেল : হানি বানি এতটাই ভালো যে নজর এড়িয়ে যাওয়া যাবে না।’
বর্তমানে রাজস্থানের রণথম্ভোরে দীপাবলি পালন করলেন সামান্থা রুথ প্রভু। এ বিষয়ে ভক্তদের আপডেট জানাতে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ভিডিও শেয়ার করেছেন। পোস্টে সামান্থাকে খুব ভোরে পোজ দিতে দেখা গেছে। যার ফলে সূর্যের কিরণ তার ফ্রেমকে আলোকিত করছে। নিচের ছবিগুলোতে তিনি ভ্রমণের সময় বানর, হরিণ, একটি কুমির, পাখি এবং আরও অনেক কিছু সহ বন্যপ্রাণী দেখিয়েছেন।
সামান্থা রুথ প্রভু সিক্স সেন্সেস ফোর্টে থাকাকালীন দীপাবলি আচারে গিয়ে আরও একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে দেখা যাচ্ছে, সাদা প্যান্টের সঙ্গে ধূসর রঙের লম্বা কুর্তা পরে নিজের আবাসনের বিভিন্ন কোণ থেকে পোজ দিয়েছেন অভিনেত্রী। এমনকি তিনি কিছু প্রদীপ জ্বালিয়েছিলেন এবং আরতি করেছিলেন। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘এমন একটি জায়গায় থাকা নিজেকে মানসিকভাবে উন্নত করে, ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করে এবং ভালোবাসা ঘিরে রাখে যা প্রতিদিন উদযাপনের মতো মনে হতে পারে। এই দীপাবলিতে, আমি আমার যা কিছু আছে তার জন্য
কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং সবার সুন্দর ও আনন্দময় বছর হোক এই কামনা করি।