যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কারণ হিসেবে তিনি বলেন, একজন বিত্ননেতা হিসেবে অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে উভয় দলের (যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টি) জ্যেষ্ঠ নেতাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে মার্কিন নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুল আলম।
এদিকে সেন্টমার্টিন অন্য দেশের কাছে লিজ দেওয়া হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সঙ্গে সরকারের এমন পরিকল্পনা নেই বলে জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘দুই দলেই তার (অধ্যাপক ড. ইউনূস) বন্ধু আছে। সম্পর্ক অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত যোগাযোগের ওপর। অধ্যাপক ড. ইউনূস একজন বিত্ননেতা। সুতরাং কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প, মার্কিন নির্বাচনে যিনিই জয়ী হোন না কেন, আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।’
বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ করে এর নিন্দা জানিয়ে এক্সে এক পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় এবং লবিস্টরা এই ইস্যুকে প্রভাবিত করে থাকতে পারে।’ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো এবং বাংলাদেশ তাদের সঙ্গে এই সুসম্পর্ক অব্যাহত রাখতে চায়। বাংলাদেশে সংঘটিত নজিরবিহীন গণ-অভ্যুত্থানে আমরা সারা বিত্ন থেকে সমর্থন পেয়েছি। জনগণ জেগে উঠলে কোনো অশুভ শক্তি বাঁচতে পারে না।’
বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়টি গুজব : সেন্টমার্টিন দ্বীপ নিয়ে ‘সুশান্ত দাস গুপ্ত’ নামের একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে ‘বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস’-এর একটি ছবি শেয়ার করে প্রশ্ন করেন, ‘ডিল ডান?’ ‘সেন্টমার্টিন গন?’ এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ জানিয়েছে, সেন্টমার্টিন কোনো দেশের কাছে লিজ দেওয়ার পরিকল্পনা নেই। সিএ প্রেস উইং ফ্যাক্টস আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল। এই টকসের সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে, সেন্টমার্টিন কোনো বিদেশি দেশের কাছে কোনো উদ্দেশে লিজ দেওয়ার পরিকল্পনা তাদের নেই।