ইয়ামালকে সোনার আইফোন দিয়ে চমকে দিলেন রাফিনহা

বার্সেলোনার অধিনায়ক হিসেবে রাফিনহা, কোপা ট্রফি বিজয়ী লামিন ইয়ামালকে চমকে দেওয়ার জন্য একটি বিশেষ উপহার দিয়েছেন। একটি কাস্টম-মেড সোনার আইফোন দিলেন তিনি। 

যা সাধারণত দোকানে পাওয়া যায় না। এগুলো বিশেষ অর্ডারে তৈরি হয়। ব্রাজিলিয়ান তারকা রাফিনহা 'আই ডিজাইন গোল্ড' নামের একটি কোম্পানির সাথে যোগাযোগ করেন, যেটি ফুটবল তারকাদের জন্য বিলাসবহুল জিনিসপত্র তৈরি করার জন্য পরিচিত। 

রোনালদিনহো, রদ্রি এবং লিওনেল মেসির মতো তারকারা এর আগেও এই কোম্পানির সোনার আইফোন ব্যবহার করেছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয়ের পর মেসি তার পুরো দলের জন্য এই সোনার আইফোনের একটি বিশেষ সংগ্রহ অর্ডার করেছিলেন।