ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অসুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (৩ ডিসেম্বর) রাতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে যান ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে শিক্ষার্থীদের খোঁজ নেন ছাত্রদল নেতারা।
শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, নুরুল আমিন নুর, সাংগঠনিক সম্পাদক, শহীদুল্লাহ্ হল,মেহেদী হাসান নিয়ন, আহসানুল ইসলাম, মোছাদ্দিক আল হক (শান্ত), রাকিবুল হাসান সৌরভ, মাসুম বিল্লাল, আশরাফ অনিক, আল আমিন, আবরাব, নওশের চৌধুরী প্রমুখ। এ সময় হলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
এছাড়াও ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক তাদের সঙ্গে ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন তারা। ছাত্রদল অসুস্থ শিক্ষার্থীদের ডাব, কমলা, স্যালাইনসহ তরল খাবার উপহার দেয়।
এ বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন, শিক্ষার্থীদের অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। সকলেই অভিযোগ করেছে বনফুলের বিরুদ্ধে। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের চিকিৎসা ও সার্বিক ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পায় সেজন্য কাজ করছি। সেইসঙ্গে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো।
আল নাসের মিশুক বলেন, হলের শিক্ষার্থীরা অসুস্থ শুনে দেখতে এসেছি। এ সময় আমরা ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক সাথে নিয়ে সবার রুমে গিয়ে খোঁজ-খবর নেয়ার চেষ্টা করেছি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা আমরা শহীদুল্লাহ হল ছাত্রদল তাদের বিচার দাবি করছি।