রাজধানীর মিরপুরে পল্লবী বাউনিয়া বাঁধ এলাকায় মাদক কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে গৃহবধূ আয়েশা আক্তার নিহতের ঘটনায় সুমন ওরফে জাদু সুমন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর তাকে পল্লবী থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়। এসব বিষয় নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ‘আজ (গতকাল রবিবার) সুমনকে কোর্টে পাঠানো হয়েছে।’
সুমনের বিষয়ে র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ‘ঘটনার দিন গ্রেপ্তার জাদু সুমনের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। অবৈধভাবে মাদক কারবার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ কোন্দল, অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে আসছিল আসামিরা।