কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর 

কুমিল্লার লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। সোমবার (৪ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার হরিশ্চরে এ দুর্ঘটনা ঘটে। তিনি জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোয়ার গ্রামের আবদুল মালেকের স্ত্রী।

নিহতের ছেলে সানা উল্যাহ বলেন, আমার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন। রেলওয়ে পুলিশকে মায়ের চিকিৎসার কাগজপত্র দেখিয়ে আমরা মরদেহ বাড়িতে নিয়ে এসেছি।

এ বিষয়ে লাকসাম জিআরপি থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় হরিশ্চর রেলগেটের দক্ষিণ পাশ থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করেছি। সন্তানদের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লাকসাম জিআরপি থানার ওসি এমরান হোসেন বলেন, লালমাই উপজেলার হরিশ্চর রেলগেইটের ১০০ গজ দক্ষিণে উৎসবপদুয়া এলাকায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের কাটায় একজন নারীর মৃত্যু হয়েছে। শুনেছি ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন।