টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুর রহমান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে করে দুশ্চিন্তায় নির্ঘুম রাত পার করছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ আব্দুর রহমান উপজেলার পাইকড়া ইউনিয়নের হাসড়া পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের (মুন্সির) ছেলে। সে পাশের দারুল ইসলাম মোহাম্মদীয়া বল্লা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের বড় ভাই মো. ইব্রাহিম গত শনিবার রাতে কালিহাতী থানায় একটি জিডি করেছেন।
ইব্রাহিম জানান, গত শুক্রবার বিকেলে মাদ্রাসা থেকে অন্য ছাত্রদের সঙ্গে হাঁটতে বের হয় আব্দুর রহমান। এরপর আর মাদ্রাসায় ফেরেনি। নিখোঁজ হওয়ার খবর জানতে পেরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।