রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাত দিন রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে। আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা করে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
গতকাল সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
কামরুল ইসলাম জানান, রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রমের জন্য আগামী ৮ নভেম্বর রাত থেকে ১৪ নভেম্বর রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই কাজ চলবে। এ সময় রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে ইতিমধ্যেই নোটিশস জারি করা হয়েছে বলেও জানান তিনি।