বিশ্বের অনেক দেশেই পরিবারভিত্তিক রাজনীতি দেখা যায়। মার্কিন রাজনীতিতে এমন পরিচয় অনেকটাই গুরুত্বহীন। তবে এরপরেও দেশটিতে এক সময় প্রেসিডেন্ট হয়েছেন বাবা-ছেলে।
তাদের মধ্যে রয়েছেন জন অ্যাডামস ও তার ছেলে জন কুইন্সি। এ ছাড়া রয়েছেন, জর্জ হার্বার্ট ওয়াকার বুশ ও তার ছেলে জর্জ ওয়াকার বুশ।
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন জন অ্যাডামস। তিনি ১৭৯৭ সালের ৪ মার্চ থেকে ১৮০১ সালের ০৪ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর কয়েক বছর পর ষষ্ঠ রাষ্ট্রপতি নির্বাচিত হন তার ছেলে কুইন্সি অ্যাডামস। তিনি ১৮২৫ সালের ৪ মার্চ থেকে ১৮২৯ সালের ০৪ মার্চ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
অপরদিকে, ৪১তম রাষ্ট্রপতি হিসেবে জর্জ হার্বার্ট ওয়াকার বুশ নির্বাচিত হন। তিনি ১৯৮৯ সালের ২০ জানুয়ারি থেকে ১৯৯৩ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দ্বায়িত্ব পালন করেছিলেন। এর কয়েক বছর পর ৪৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বচিত হন তার ছেলে জর্জ ওয়াকার বুশ। তিনি ২০০১ সালের ২০ জানুয়ারি থেকে ২০০৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।