বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, আমরা বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্র কাঠামো মেরামতের ধারণা পৌঁছে দিচ্ছি। রাজনীতির মূলধারায় মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের জিজ্ঞাসা এবং আগ্রহ নতুন উদ্দীপনা সৃষ্টি করছে। দেশনায়কের রাষ্ট্র ভাবনায় তারা যতেষ্ট আগ্রহী।
সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।