মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের তার পুরাতন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আটক এ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ একাধিক মামলা রয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেকার হোসেন বলেন, আটক আসিদ আলীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।