বিখ্যাত সংগীতকার-প্রযোজক কুইন্সি জোনস মারা গেছেন

মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক ‘থ্রিলার’ অ্যালবাম প্রযোজনা থেকে শুরু করে পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ও টেলিভিশন স্কোর লেখা এবং ফ্রাঙ্ক সিনাত্রা, রে চার্লস এবং অন্যান্য শতশত রেকর্ডিং শিল্পীর সহযোগী বহুমুখী প্রতিভা কুইন্সি জোনস ৯১ বছর বয়সে মারা গেছেন।

জোনসের পাবলিসিস্ট আর্নল্ড রবিনসন জানান, রবিবার রাতে লস অ্যাঞ্জেলসের বেল এয়ার এলাকায় নিজ বাড়িতে মারা যান জোনস।

৭০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ বহুমুখী প্রতিভার জন্য সারা বিশ্বে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। কুইন্সি জোনস তার দীর্ঘ ক্যারিয়ারে মাইকেল জ্যাকসন এবং ফ্র্যাঙ্ক সিনাত্রার মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন। ১৯৭৯ সালে মাইকেল জ্যাকসনের অ্যালবাম ‘অফ দ্য ওয়াল’ দিয়ে একসঙ্গে কাজ করা শুরু হয়। এরপর ‘থ্রিলার’ এবং ‘ব্যাড’, আবেদনে এগুলো প্রায় সর্বজনীন অ্যালবাম ছিল।

১৯৮৩ সালে ‘থ্রিলার’-এর একাই ২০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে এবং সর্বকালের সেরা বিক্রিত অ্যালবাম হিসেবে ইগলসের ‘গ্রেটেস্ট হিট ১৯৭১-৭৫’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

১৯৯০ সালের ‘ব্যাক অন দ্য ব্লক’ অ্যালবামের জন্য ছয়টি এবং তিনবার প্রোডিউসার অফ দ্য ইয়ার সম্মাননা পান। একই অ্যালবামের জন্য ২৭টি জার্মানি পুরস্কার অর্জন করে।

জোনস সাউথ সাইড অব শিকাগোর গ্যাংগুলোর সঙ্গে কাজ করা থেকে শো বিজনেসে শীর্ষে উঠেছিলেন। তিনি হলিউডে সাফল্য অর্জনকারী প্রথম কৃষ্ণাঙ্গ নির্বাহীদের একজন হয়ে ওঠেন।

জোনস ২০০১ সালে তার আত্মজীবনী কিউ প্রকাশ করেন। এ বইটি একটা অডিও ভার্সনও প্রকাশিত হয় এবং ২০০২ সালে জার্মানি শ্রেষ্ঠ স্পোকেন ওয়ার্ড অর্জন করে। কুইন্সি জোনসের এই অনন্য সৃষ্টিশীল কর্মের মাধ্যমে পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্তের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে কুইন্সি জোনস তিনবার বিবাহ করেছেন এবং ছয় কন্যা ও এক পুত্র রেখে গেছেন।