আলাস্কা এবং হাওয়াই অঙ্গরাজ্যে ভোট শেষ হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলো।
এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদ–সব জায়গাতেই এগিয়ে আছে রিপাবলিকানরা।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত) ট্রাম্প পেয়েছেন ২৪৭ ইলেকটোরাল কলেজ ভোট। ২১০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এখন পর্যন্ত ৪২টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এদিকে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র:বিবিসি