মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে পেনসিলভানিয়াসহ তিনটিতে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, দোদুল্যমান রাজ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতেও জয় পেয়েছেন রিপাবলিকান দলের এই নেতা। এই রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ১৯টি।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সুইং স্টেট বা দোদুল্যমান দ্বিতীয় রাজ্য জর্জিয়াতেও জিতেছেন ট্রাম্প। এ অঙ্গরাজ্য ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। এর আগে নর্থ ক্যারোলাইনাতে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি।
এছাড়া বাকি চার দোদুল্যমান রাজ্যগুলো হলো অ্যারিজোনা, মিশিগান, নেভাদা ও উইসকনসিনেও এগিয়ে রয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, প্রায় সবগুলো রাজ্যেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, এখন পর্যন্ত ৫৩৮টি এর মধ্যে ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। জয় থেকে মাত্র ৪টি ভোট দূরে অবস্থান করছেন তিনি।
অর্থাৎ আর একটি সুইং স্টেটে জিতলেই মার্কিন প্রেসিডেন্টের মসনদে আগামী চার বছরের জন্য বসবেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে,
ডেমোক্রেটিক পার্টি (কমলা হ্যারিস): ২১৯ ইলেকটোরাল কলেজ ভোট
রিপাবলিকান পার্টি (ডোনাল্ড ট্রাম্প): ২৭৬ ইলেকটোরাল কলেজ ভোট