মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ। টাইমজোনের ভিন্নতার কারণে এখনও কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ চলছে। দেশটির আইনসভা কংগ্রেসের দুই কক্ষের নির্বাচনও চলছে। আর এতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কমলা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টির তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও এগিয়ে রিপাবলিকানরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, সিনেটের ১০০ আসনের মধ্যে এরই মধ্যে রিপাবলিকানরা ৫১টি আসনে এগিয়ে আছে। বিপরীতে ৪১টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা। আর বাকি আসনগুলো এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা।
এদিকে, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও পিছিয়ে আছে কমলা হ্যারিসের দল। এখন পর্যন্ত পাওয়া ফলাফল বলছে, ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে ১৪৬টি আসনে এবং রিপাবলিকান পার্টি এগিয়ে আছে ১৭৯ আসনে।