ভাষণ দেবেন না কমলা, সমাবেশ স্থল ছাড়ছেন সমর্থকরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। ম্যাজিক ফিগার ২৭০ থেকে আর মাত্র ৪  ভোট দূরে অবস্থান করছেন। ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবির থেকে জানানো হয়েছে আজ রাতে ভাষণ দেবেন না কমলা হ্যারিস। এই খবর ছড়িয়ে পড়ার পর কামলা হ্যারিসের প্রচার সদরদপ্তরে জড়ো হওয়া সব সমর্থক সরে গেছেন। কিছুক্ষণ আগে সেখানে প্রচুর ভিড় থাকলেও এখন সেটি প্রায় খালি হয়ে গেছে।

বিবিসির খবর অনুযায়ী, দোদুল্যমান দুটি অঙ্গরাজ্যে  ট্রাম্পের জয় ঘোষণার পরই ডেমোক্রেটিক সদস্যদের মনোবল হারাতে থাকেন। 

ফলাফল ঘোষনার শুরতে সেখানে উৎসবের আমেজ ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টায় কমলার জয়ের সম্ভাবনা কমে যাওয়ায় তা বিষণ্ণতায় পরিণত হয়েছে। 

নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া থেকে ট্রাম্পের জয়ী হবার খবরে হ্যারিসের নির্বাচনী রাতের পার্টির স্থানটি  সমর্থকরা ত্যাগ করতে থাকেন। 

সবশেষ তথ্য অনুযায়ী, ট্রাম্প ২৬৬টি এবং কমলা ২১৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে  ২৭০ টি ভোট পেতে হবে।