শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

শপথ নিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য। সদস্যরা হলেন, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস। বুধবার (৬ অক্টোবর) দুপুর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।গত ৩১ অক্টোবর এদের নিয়োগ দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সদস্য হিসেবে নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহ। এদেরকে গত ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়।