‘একসঙ্গে কাজ করতে প্রস্তুত’ ট্রাম্পকে ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার জন্য কাঙ্খিত ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেছেন তিনি। ‘প্রত্যাশিত’ এই জয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইমানুয়েল ম্যাঁখো লেখেন, ‘আমরা চার বছর ধরে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত’।

ম্যাঁখো আরও যোগ করেন ‘আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের বিশ্বাস, সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সাথে।’  

বিবিসি জানিয়েছে, নির্বাচনে ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। আর ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল কলেজ ভোট।

আগামী বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।